বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আগামীকাল চট্টগ্রামের ৫ স্থানে জামায়াত আমীরের সমাবেশ, ব্যাপক প্রস্তুতি

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬ | ৭:৪৯ অপরাহ্ণ আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ | ৭:৪৯ অপরাহ্ণ
আগামীকাল চট্টগ্রামের ৫ স্থানে জামায়াত আমীরের সমাবেশ, ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আগামী ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের ৫ টি স্থানে সমাবেশে অংশগ্রহণ করবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।সমাবেশে ব্যাপক উপস্থিতির টার্গেট নেওয়া হয়েছে।এসব সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে জামায়াতসহ ১১ দলীয় জোট।

জানা যায়,আগামী ২ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সফর উপলক্ষে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে জনসভা অনুষ্ঠিত হবে। এসব জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। কক্সবাজার সদর ও মহেশখালীতে সকাল ১০টায়, লোহাগাড়ার পদুয়ায় দুপুর ১২টায়, সীতাকুণ্ডে দুপুর ২টায় এবং চট্টগ্রাম মহানগরীর বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিকেল ৪টা ৪৫ মিনিটে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জনসভা উপলক্ষে প্রশাসনকে অবহিতকরণ, মঞ্চ প্রস্তুতসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ছাড়া মহানগর ও জেলা পর্যায়ে জামায়াত ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে পথসভা, গণমিছিল, মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জনসভা সফল করার লক্ষ্যে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে ১১ দলীয় জোটের সঙ্গে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টায় নগরীর জামায়াতে ইসলামীর কার্যালয়ে (বিআইএ মিলনায়তন) এই সংবাদ সম্মেলন হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর নজরুল ইসলাম। সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন, সংস্কার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

আগামী ২ ফেব্রুয়ারি আমাদের আমীর ডা. শফিকুর রহমান চট্টগ্রাম সফর করবেন।এখানে তিনি মোট ৫ টি স্থানে সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশ থেকে তিনি চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে উনার পরিকল্পনার কথা জানাবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার এবং মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, খেলাফত মজলিশের সভাপতি অধ্যাপক মাওলানা খুরশিদ আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা জিয়াউল হোসাইন, এনসিপির চট্টগ্রাম মহানগর প্রতিনিধি আবু মোজাফ্ফর মো. আনাস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) চট্টগ্রাম মহানগর সভাপতি ছৈয়দ গিয়াস উদ্দিন আলম, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ছৈয়দ গিয়াস উদ্দিন আলম, আমার বাংলাদেশ পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোতালেব এবং বাংলাদেশ লেবার পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares