বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

আকবর শাহে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ৯:৫৪ পূর্বাহ্ণ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ৯:৫৬ পূর্বাহ্ণ
আকবর শাহে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

নগরের আকবর শাহ থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে সুব্রত দত্ত (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ (১৯ সেপ্টেম্বর) সকালে আকবর শাহ থানাধীন লতিফপুর এলাকায় চলমান পূজামণ্ডপে বিদ্যুৎপৃষ্ট হয় সুব্রত দত্ত।

পরবর্তী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে নিয়ে আসেন প্রত্যাক্ষদর্শীরা। সেখানে কর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুব্রত দত্ত আকবাহ থানাধীন লতিপুরের পার্শ্ব মহাজন বাড়ির কৃষ্ণ দত্তের ছেলে।

প্রত্যাক্ষদর্শী, সানি আচার্য বলেন, সকালে হঠাৎ করে পূজার মণ্ডবে কারেন্ট শর্ট লেগে সুব্রত বেহুঁশ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে মেডিকেল নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares