প্রকাশ: ১ মে ২০২২ | ১১:৪৬ পূর্বাহ্ণ আপডেট: ১ মে ২০২২ | ১১:৪৬ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের আকবরশাহে প্রাইভেটকারের সঙ্গে ব্যাটারিচালিত রিক্সার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
আজ রবিবার (১ মে) বিকাল ৩টায় আকবরশাহ থানাধীন টোল রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হালিশহর থানার আনন্দবাজার মধ্যম জেলেপাড়ার টুটুল দাশের ছেলে রিক্সাচালক রাজু দাশ (৪০) ও মিরসরাইয়ের পশ্চিম মায়ানি এলাকার মৃত তাহেরের স্ত্রী জোৎসা বেগম (৭৪)।
আকবরশাহ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন , দুপুরে ছেলেসহ নিজ বাড়িতে যাচ্ছিলেন জোৎস্না বেগম। পথে টোল রোড এলাকায় প্রাইভেট কারের সঙ্গে ব্যাটারিচালিত রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জন গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় রিক্সাচালক রাজু দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও জোৎস্না বেগমকে মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুইজনের মৃত্যু হয়েছে।
