নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর আকবরশাহে পৃথক দুইটি স্থানে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু হয়েছে।এতে আহত হয়েছে আরও ১১ জন।
শুক্রবার (১৭ জুন) দিনগত রাত ১টার দিকে আকবর শাহ থানাধীন বরিশাল ঘোনা ও রাত ৩টার দিকে ফয়’স লেকের বিজয় নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহিনুর আক্তার (৩২),মাইনুল আক্তার(২০) লিটন (২৪), ইমন (১৪),
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বলেন , রাত ১ টার দিকে আকবর শাহ থানাধীন ১ নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসে আহত ৫ জনকে চমেক হাসপাতালে আনা হয়।পরে কর্তব্যরত চিকিৎসক শাহিনুর আক্তার (৩২) ও মাইনুল আক্তার (২০) নামে দুজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।
এদিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় , রাত তিনটার দিকে আকবরশাহ থানার ফয়েসলেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। সেখানে লিটন ( ২৩) ও ইমন (১৪) নামে দুজনের মৃত্যু হয়
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাদেকুর রহমান বলেন, আকবরশাহে পাহাড় ধসে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।এতে আহত হয়েছে আরো ১০ জন।এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
