বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আওয়ামী লীগ ক্ষমতা দখল করেও পরাজিত হয়েছে, কারামুক্তির পর আমীর খসরু

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ৫:১০ অপরাহ্ণ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ৫:৫২ অপরাহ্ণ
আওয়ামী লীগ ক্ষমতা দখল করেও পরাজিত হয়েছে, কারামুক্তির পর আমীর খসরু

সাম্পান ডেস্ক

জনগণের ভোট চুরি করে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ জনগণের কাছেই পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছে পরাজিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জানিনে মুক্তি পেয়ে জেলগেটে নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
মনোবল কেমন আছে- সাংবাদিকরা জানতে চাইলে আমীর খসরু বলেন,বিএনপিসহ বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের মনোবল শক্ত আছে,অটুট আছে।
আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন,যতদিন পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র ফেরত না আসবে, জনগণের ভোটের সরকার প্রতিষ্ঠা না হবে, ততদিন বিএনপির আন্দোলন চলবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares