প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৩ | ১২:১০ পূর্বাহ্ণ আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৩ | ১২:১০ পূর্বাহ্ণ
সাম্পান ডেস্ক
নগরীর পতেঙ্গা এলাকা থেকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
পতেঙ্গায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম আমির হোসেন প্রকাশ আমিরা চোরা (৫২)। তিনি নোয়াখালীর হাতিয়া থানার জাহাজ সারা এলাকার মৃত আবুল হোসেন প্রকাশ ফলান মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, হাতিয়া থানার মামলার অস্ত্র মামলার ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি আমির হোসেন প্রকাশ আমিরা চোরা নগরের পতেঙ্গা এলাকায় আত্মগোপনে রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে আটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে ১০ বছর যাবৎ নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
