বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

অস্ত্র জমা দিলেন ডা. মুরাদ দম্পতি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২ | ৬:৫৬ পূর্বাহ্ণ আপডেট: ১০ জানুয়ারি ২০২২ | ৬:৫৬ পূর্বাহ্ণ
অস্ত্র জমা দিলেন ডা. মুরাদ দম্পতি

সাম্পান ডেস্ক

স্ত্রীর করা জিডির পরিপ্রেক্ষিতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও তার স্ত্রীর তিনটি লাইসেন্স করা অস্ত্র জমা নিয়েছে ধানমন্ডি থানা পুলিশ। এরমধ্যে ডা. মুরাদ হাসানের দুটি এবং তার স্ত্রীর লাইসেন্স করা একটি অস্ত্র জমা নেওয়া হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া গণমাধ্যমকে বলেন, ডা. মুরাদের স্ত্রী তার বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগে একটি জিডি করেছেন, তাই তার নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এরই অংশ হিসেবে ডা. মুরাদের নামে লাইসেন্স করা অস্ত্রগুলো থানায় জমা দিতে বলি।

ওসি বলেন, থানার নির্দেশনা অনুযায়ী ডা. মুরাদ শনিবার এসে দুটি অস্ত্র জমা দিয়েছেন। এছাড়া ডা. মুরাদের স্ত্রীও তার লাইসেন্স করা অস্ত্র জমা দিয়ে গেছেন। স্বামী-স্ত্রী দুজনে তিনটি অস্ত্র জমা দিয়েছেন, যার মধ্যে একটি পিস্তল ও দুটি শটগান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছিলেন।পরে তিনি মুরাদ হাসানের বিরুদ্ধে মারধর ও হত্যার হুমকির অভিযোগে ধানমন্ডি থানায় একটা সাধারণ ডায়েরি করেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares