প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩ | ৭:০৩ অপরাহ্ণ আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ | ৭:০৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়ির নানুপুর ইউনিয়নে অবৈধভাবে টিলা কাটার দায়ে আবদুর শুক্কুর নামে একজনে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ নভেম্বর)দুপুরে ইউনিয়নের কিপাইতনগরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চলাকালে এ জরিমানা আদায় করা হয়।এ কাজে সহায়তা করেন ফটিকছড়ি থানা পুলিশ।
ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম জানায়, স্কেভেটরের সাহায্যে অবৈধভাবে টিলা কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা ও জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ এনে মোঃ আবদুর শুক্কুর নামক ব্যক্তিকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করে হয়। আর তা তৎক্ষণাত আদায় করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
