বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণার দাবি জামায়াত আমীরের

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫ | ৮:০১ অপরাহ্ণ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ | ৮:০১ অপরাহ্ণ
অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণার দাবি জামায়াত আমীরের

বান্দরবান প্রতিনিধি

অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার আমীর এস এম আবদুচ ছালাম আজাদ। তিনি অভিযোগ করেন, গণভোট এড়িয়ে দেশকে আবার অনিশ্চয়তা ও অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৪ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে জেলা জামায়াত বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বান্দরবান বাজার প্রদক্ষিণ করে বনফুলের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে আবদুচ ছালাম আজাদ বলেন, ফখরুদ্দিন–মইনুদ্দিনের পথে হাঁটবেন না। জনগণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করুন।

তিনি আরও বলেন, জাতি নতুন করে কাউকে স্বৈরাচার হতে দিতে চায় না। গণভোটকে হালকাভাবে নেওয়া হচ্ছে—এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জনগণ এসব বিষয়ে সচেতন।

গণভোটসহ পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি নতুন কোনো সংকট সৃষ্টি না করার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবদুল আউয়াল, ছাত্রশিবির জেলা সভাপতি শামশুদ্দিন তিবরীজ, জেলা কর্মপরিষদের সদস্য রেজাউল করিম ও পৌর আমীর মাওলানা হারুনুর রশিদ।

  1. রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares