বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

অপহরণের পর ঢাবি অধ্যাপককে হত্যা

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২ | ১১:০২ পূর্বাহ্ণ আপডেট: ১৪ জানুয়ারি ২০২২ | ১১:০২ পূর্বাহ্ণ
অপহরণের পর  ঢাবি অধ্যাপককে  হত্যা

সাম্পান ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইন্সটিটিটের অধ্যাপক সাইদা খালেককে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।

অধ্যাপক গোলাম রব্বানী জানান, পূর্ব শত্রুতার জের ধরে অধ্যাপক সাইদা খালেককে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া বলেন, নতুন বাড়ি নির্মাণের কাজ চলাকালে শ্রমিকরা হয়তো কিছু দাবি করেছিল তার কাছে। তাদের সঙ্গে হয়তো সাইদা খালেকের মনোমানিল্য হয়েছিল। তিনদিন আগে তিনি নিখোঁজ হন। আজ সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তিনি হত্যার দায় স্বীকার করেন।

উল্লেখ্য,অধ্যাপক সাইদা খালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি ঢাকার সাভারে বসবাস করতেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares