বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

অনন্যা আবাসিকে খুনের ঘটনায় গ্রেফতার ৩

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৩:১৩ অপরাহ্ণ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৪:৫০ অপরাহ্ণ
অনন্যা আবাসিকে খুনের ঘটনায় গ্রেফতার ৩

সাম্পান ডেস্ক

নগরীর এভার কেয়ার হসপিটাল সংলগ্ন অনন্যা আবাসিক এলাকায় শাওন বড়ুয়ার (২৫)খুনের ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে চাদগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতভর অভিযান পরিচালনা করে তাদেরকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গতকাল মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি) নগরীর অনন্যা আবাসিক এলাকায় শাওন বড়ুয়া (২৫) নামে এক কলেজ ছাত্র কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শাওনের বাড়ি সাতকানিয়া উপজেলার গজালিয়া ইউনিয়নে। নিহত শাওন বড়ুয়া ওমরগণি এম.ই.এস. কলেজ (বিশ্ববিদ্যালয়) এর ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র।
আরও জানা যায় যে, পড়ালেখার পাশাপাশি শাওন ফটোগ্রাফির কাজ করতেন এবং কালকে রাতে একটি ইভেন্ট শেষ করে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা তাকে চুরিঘাত করে এবং তার সাথে থাকা ফটোগ্রাফি সরঞ্জাম এবং ক্যামেরা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
চাদগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযান পরিচালনা করে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর ২টার দিকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares