বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

অকল্যান্ডে দ্বিতীয় টি–২০তে টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫ | ৪:০৩ অপরাহ্ণ আপডেট: ৬ নভেম্বর ২০২৫ | ৪:০৩ অপরাহ্ণ
অকল্যান্ডে দ্বিতীয় টি–২০তে টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস্ ডেস্ক

অকল্যান্ডের ইডেন পার্কে পাঁচ ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আবার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৭ রানের জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্যারিবীয় দল। আজ সিরিজে ব্যবধান বাড়াতে এবং নিউজিল্যান্ড সমতা ফেরাতে খেলতে নামল দুই দল।

ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ব্যাটিংসহ কন্ডিশন কাজে লাগিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলাই তাদের লক্ষ্য।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ— শাই হোপ (অধিনায়ক), অলিক আথানাজে, ব্রেন্ডন কিং, রস্টন চেজ, আকিম অগাস্টে, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, ম্যাথিউ ফোর্ডে, আকিল হোসেন, জেডেন সিলস।

নিউজিল্যান্ড একাদশ—টিম রবিনসন, ডেভন, কনওয়ে, রাচিন রাবিন্দ্রা, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জোকারি ফকস, কাইল জেমিসন, ইশ সোধি, জ্যাকব ডাফি।

এই ম্যাচে সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ আছে ওয়েস্ট ইন্ডিজের, আর হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াই নিউজিল্যান্ডের সামনে। অকল্যান্ডের দর্শকরা তাই পাচ্ছেন আরেকটি উত্তেজনাপূর্ণ টি–টোয়েন্টির সম্ভাবনা।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares