সাম্পান ডেস্ক
চট্টগ্রামের সাড়াজাগানো বেসরকারি বৃত্তি প্রকল্প ‘অংকুর বৃত্তি ২২’ সম্পন্ন হয়েছে। এতে প্রায় ৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আজ শনিবার (১১ নভেম্বর) চট্টগ্রাম নগরীর ১৪টি কেন্দ্রে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়,চতুর্থ থেকে দশম শ্রেনী পর্যন্ত চট্টগ্রামের সরকারি এবং বেসরকারি স্কুলের প্রায় ৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।সকাল ৯ টা থেকে শুরু হয়ে ১০ পর্যন্ত বাংলা,ইংরেজি, গনিত, বিজ্ঞান, আইসিটি (৯ম শ্রেণী), সাধারণ জ্ঞান প্রত্যেক শ্রেনীর এ চারটি বিষয়ে সর্বমোট ১০০ নাম্বারের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী বলেন, ১৯৮৫ সাল থেকে যাত্রা শুরু করা এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধাবিকাশ, সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অংকুর যে বৃত্তি পরীক্ষা নিচ্ছে তা শিক্ষার মান উন্নয়নে এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। এটি শিক্ষার্থীদের মেধাবিকাশ এবং পড়াশোনার প্রতি আরো আগ্রহী করে তুলছে।
পরীক্ষা শেষে অংকুর বৃত্তি প্রকল্পের সদস্য সচিব মো. আক্কাস উদ্দীন আরফিন অংকুর কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নতি কামনা করেন।
